Saturday, 28 March, 2026

লেবু চাষে ঝুঁকছেন মাগুরার চাষিরা


কম খরচে বেশি উৎপাদন ও লাভ হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন মাগুরার চাষিরা। চলতি মৌসুমে বৃষ্টিপাত ভালো হওয়ায় লেবুর ফলন ভালো হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি লেবু চাষীরা।

জানা গেছে, সুস্বাদু হওয়ায় মাগুরা অঞ্চলের লেবুর ব্যাপক চাহিদাও রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা মাগুরা এসে লেবু সংগ্রহ করেন। কাগজি লেবু বিক্রি করে চাষি ও বিক্রেতারা প্রতিবছর লাখ লাখ টাকা আয় করছেন।

লেবু চাষি হরে কৃষ্ণ বলেন, ‘প্রতিদিন প্রচুর লেবু বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিটি লেবু ৫ টাকা থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। মাগুরায় উৎপাদিত লেবু ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন বড় বড় বাজারে সরবরাহ করে থাকেন ব্যবসায়ীরা।’

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

লেবু চাষি ওলিয়ার জানায়, লেবু সাধারণত ৫ জাতের হয়ে থাকে। এগুলো হচ্ছে কাগজি লেবু, পাতি লেবু, এলাচি লেবু, বাতাবি লেবু ও নতুন জাতের হাইব্রিড সিডলেস নামে একটি লেবু চাষও বর্তমানে হচ্ছে। কাগজি লেবু ছোট আকৃতির হয় আর এর চাহিদা সর্বাধিক।

মাগুরা পাইকারি বাজারের ব্যবসায়ী রনি বিশ্বাস বলেন, ‘মাগুরার কাগজি লেবু শুধু দেশেই নয়, বিদেশেও রফতানি হচ্ছে। যাচ্ছে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যেও।’

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে লেবু চাষিদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। লেবু চাষের কলাকৌশল সম্পর্কে চাষিদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

এ ছাড়া লেবুর চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ে উদ্ধুদ্ধকরণের কাজ অব্যাহত রেখেছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।

0 comments on “লেবু চাষে ঝুঁকছেন মাগুরার চাষিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ