Thursday, 09 April, 2026

পাংগাসের পোনার রপ্তানি চাহিদা বাড়ছে


পাংগাসের পোনা

দেশি পাঙাশ হলো এমন এক ধরনের মাছ যা অতি সহজেই রান্না করে খাওয়া যায় এবং আমাদের এই উপমহাদেশের প্রায় সকল মানুষের কাছেই প্রিয়। অন্যান্য মাছের তুলনায় কাঁটা কম ও পাতলা হওয়ায় খুব সহজেই ভেজিটেবল স্যুপ,পাঙাশ কারি, পাঙাশ ভাজি করা যায়।

এবার পাঙ্গাসের পোনার চাহিদা উপার বাংলাতে বেশি দেখা দিয়েছে। গত বছর পরীক্ষামূলক ১ লাখ পোনা ভারতে পাঠানো হলেও এবার সেখান থেকে ১১০ কোটি পোনার চাহিদা পাওয়া গেছে।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার জানান, ২০২২ সালের ২৪ আগস্ট যশোরের বাগআঁচড়ার মেসার্স জনতা ফিশ পরীক্ষামূলক ১ লাখ পাঙাশের পোনা ভারতে রপ্তানি করে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

৩৩.৪ কেজি ওজনের ওই পোনার মূল্য ছিল মাত্র ৩৩৪ ইউএস ডলার। কিন্তু চার মাসের ব্যবধানে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান পিআর ফুডস নতুন করে ১১০ কোটি পোনার চাহিদা দিয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ৩৬ লাখ ইউএস ডলার। পাঙাশের পোনা আমদানির সময় বেশ কিছু শর্ত দেওয়া হয়। মাছে জেনেটিক টেস্ট, ভাইরাস ব্যাকটেরিয়া টেস্ট করা হয়।

সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পোনার রপ্তানি বেড়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কম থাকায় পাঙাশের পোনা রপ্তানির পর সেখানে পোনার মৃত্যুহার অনেক কম। খুলনা অঞ্চল থেকে পাবদা ও গুলশা পোনাও ভারতের পশ্চিমবাংলায় রপ্তানি হচ্ছে।

0 comments on “পাংগাসের পোনার রপ্তানি চাহিদা বাড়ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ