Wednesday, 08 April, 2026

ধান চাষে কৃষকের লোকশানের শঙ্কা


হাওরে বাড়ছে ধান চাষ

গেল মৌসুমে ধানের দাম কম থাকায় এবার লোকসানের শঙ্কা নিয়ে রোপা আমন চাষ করছেন জয়পুরহাটের কৃষকরা। সার, বিদ্যুৎ ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার ধান উৎপাদনে বিঘাপ্রতি ৪-৫ হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের। সে অনুপাতে আগামী মৌসুমে ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ভরা বর্ষা মৌসুমে আবাদের চাহিদা মতো বৃষ্টি না হওয়ায় এবার আমন চাষে জমিতে পানির জন্য জয়পুরহাটের চাষিদের পুরোপুরি সেচযন্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচযন্ত্রের পেছনে আমন চাষে অতিরিক্ত টাকাও গুনতে হচ্ছে কৃষকদের।

সার, বীজ, কীটনাশক ও শ্রমিক বাবদও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি ব্যয় বেড়েছে ৪-৫ হাজার টাকা। তবুও কৃষকরা শঙ্কা নিয়েই তাদের জমিতে আমন চারা রোপণ করে যাচ্ছেন। আমন ধান বর্ষা মৌসুমের প্রধান ফসল। এ ফসলে প্রচুর পানির প্রয়োজন।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

আমন চাষের মূল সময়ও জুলাইয়ের মাঝামাঝি থেকে মধ্য আগস্ট পর্যন্ত। ভরা বর্ষার সময়েই আমন ধান রোপণ হয়ে থাকে। কিন্তু এবার ভরা বর্ষায়ও শুষ্ক আবওহাওয়া। এর বিরূপ প্রভাব সরাসরি গিয়ে পড়েছে কৃষকদের জীবিকায়। একটু সময় পার হলেই এ ফসল থেকে সঠিক উৎপাদনের সম্ভাবনাও থাকে না বলে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

কৃষকের মতে যে হারে সেচ ও অন্যন্য খরচ বেড়েছে সে হারে ধানের দাম বাড়ছে না। কিভাবে চাষাবাদ সম্ভব।

0 comments on “ধান চাষে কৃষকের লোকশানের শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ