Saturday, 07 March, 2026

দেশে চাষ হচ্ছে আমেরিকান ব্ল্যাক বিউটি টম্যাটো


বাংলাদেশ যে টমেটো চাষ হয় তা দেখতে সবুজ কিন্তু পাকলে লাল হয়। কিন্তু দেশে এক ব্যবসায়ীর সখের বাগানের গাছে গাছে ঝুলছে আমেরিকায় অর্নামেন্ট ফ্রুটস নামে পরিচিত বিরল প্রজাতির কালো রঙের (ব্ল্যাক বিউটি) টম্যাটো।

ব্ল্যাক বিউটি পুষ্টিগুণে সমৃদ্ধ ফলনও বেশ ভালো হয়। তবে টম্যাটোর রঙ সবুজ বা লাল নয়, একদম কালো। পেকে গেলে এই টম্যাটোর রং আরো কালো হয়ে যায়। গায়ের রং কালো হলেও এর ভেতরটা একদম টকটকে লাল। ঐ ব্যবসায়ীর নাম আহমেদ জামিল সেলিম, তিনি কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ী এলাকার বাসিন্দা।

আহমেদ জামিল সেলিম তার বাড়ির আঙিনায় নানা জাতের ফুল-ফল ও সবজির বাগান করেছেন। তার বাগানে এখন কালো টম্যাটোর ৬০টি গাছ আছে। গাছগুলোতে এখন ছোট ও মাঝারি আকারের টম্যাটো ঝুলছে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

সেলিম জানান, তার ছোট ভাইয়ের মাধ্যমে গত বছর আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে দেশে কালো টম্যাটোর বীজ এনেছেন। পরে তিনি একটি বীজতলা তৈরি করেন। তবে সে সময় শুধু একটি চারা অঙ্কুরোদগম হয়।

বড় হলে সেই গাছ থেকেই অনেক বীজ পাওয়া যায়। এ বছর তার বাগানে এই ৬০টি গাছ থেকে তিনি অন্তত ৪০০ কেজি টম্যাটো পাবেন। দেশি টম্যাটোর মতোই চাষ করা যায়, খরচও খুব বেশি হয় না।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান বলেন, কৃষি বিভাগ এখন সেসব ফসল নিয়েই কাজ করছে যেগুলোর পুষ্টিমান প্রচলিত কৃষি ফসলের চেয়ে বেশি।

গবেষণা চলছে কালো টম্যাটো নিয়েও। এর পুষ্টিমান যদি দেশীয় টম্যাটোর চেয়ে বেশি হয় সে ক্ষেত্রে অবশ্যই এই কালো টম্যাটো নিয়েও কাজ করা যাবে।

0 comments on “দেশে চাষ হচ্ছে আমেরিকান ব্ল্যাক বিউটি টম্যাটো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ