Sunday, 29 March, 2026

চুয়াডাঙ্গায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ


বাংলাদেশে প্রথম আধুনিক পদ্ধতি ধান চাষ শুরু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায়। ইতিমধ্যে ৩ ধরনের পদ্ধতিতে বীজতলা ও চারা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ বলছে, এই পদ্ধতিতে চাষ করে কৃষকেরা লাভবান হবে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরে হাউলির মাঠের ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের এই ধান চাষ করা হবে। এই পদ্ধতিতে চাষিরা কম খরচে তাদের ধান ঘরে তুলতে পারবে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। ধানের উৎপাদন খরচ কমাতে দেশের ৪৯২ উপজেলার মধ্যে ৬১টি উপজেলায় প্রথম বারের মত এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে।

আরো পড়ুন
স্মার্ট কৃষির চাবিকাঠি ‘কৃষক কার্ড’: সমৃদ্ধির নতুন দিগন্তে বাংলাদেশের কৃষক
স্মার্ট কৃষির চাবিকাঠি 'কৃষক কার্ড'

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, যেখানে অর্থনীতি ও সংস্কৃতির মূল চালিকাশক্তি হলো মাটি ও মানুষ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে Read more

জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

0 comments on “চুয়াডাঙ্গায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ