Monday, 09 February, 2026

সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট


ডিজিটাল কোরবানি পশুর হাট

করোনার প্রভাবে আতঙ্কিত আমরা সবাই, মেনে চলছি সামাজিক দূরত্ব, এর মধ্যে চলে এসেছে কুরবানির ইদ।কোরবানি ইদে যেন করোনার ভাইরাসে সংক্রমন বেড়ে না যায়। এ জন্য সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট।

সংক্রমন এড়াতে মানুষ এখন অফিস, ব্যবসা-বাণিজ্য, নিত্যপণ্য কেনাকাটা, শিক্ষা-স্বাস্থ্য সবকিছুতেই ব্যবহার করছে অনলাইন প্লাটফর্ম।

দেশের অসংখ্য চাষি ও ছোট বড় খামারিরা দেশের কুরবানির পশুর চাহিদা মেটাতে শুধু লাভের আশায় সারা বছর ধরে কুরবানি ইদের জন্য গরু-ছাগল পালন করে থাকেন । ঢাকা সিটি কর্পোরেশন এবার কুরবানির গরুর হাটের করোনার সংক্রমন এড়াতে কমিয়ে দিয়েছেন।

আরো পড়ুন
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

বিনাইরচরের আখের গুড়ে হারানো ঐতিহ্য ফিরছে নারায়ণগঞ্জে
বিনাইরচরের আখের গুড়ে কৃষকের মুখে হাসি

এক সময় আখের গুড়ের জন্য বিশ্বখ্যাত ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর। মাঝে আধুনিক নগরায়ন ও বিবর্তনের ফলে Read more

বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ হাটের ব্যবস্থা করেছে। এতে চাষি ও ছোট বড় খামারিরা তাদের পশু সহজে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)’ এর আগে ‘ফুড ফর ন্যাশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এরই আলোকে (iDEA) প্রজেক্টের ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করে প্রকল্পটি।

ডিজিটাল কোরবানি পশুর হাট
ডিজিটাল কোরবানি পশুর হাট

চাষিদের রেজিস্টেশন শুরু হয়েছে অনেক আগেই। https://foodfornation.gov.bd/qurbani2020/ এই সাইটে বিনামূলে রেজিস্টেশন করে পশুর ছবি এবং দাম আপলোড করলে ক্রেতা এবং বিক্রিতার সমন্বয় ঘটবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘ফুড ফর ন্যাশন’ প্লাটফর্মটি কোরবানির পশুর জন্য দেশের সবচেয়ে বড় ম্যাচ মেকিং ডিজিটাল হাট হতে যাচ্ছে। আশা করি সফতার সাথে প্রকল্পটি শেষ হবে। ক্রেতা ও বিক্রেতা উপকৃত হবে।

এ জন্য চাষির এবং খামারির কিছু ঝামেলা পোহাতে হবে। ছবি তোলা আপলোড করা এবং অনেক সময় ছবির সাথে বাস্তবতার অমিল। তবে হাটে নিয়ে আসার ঝক্কি ঝামেলা তো থাকছে না।

এগ্রোবিডি২৪ নিউজ

0 comments on “সরকার চালু করলো দেশের বৃহৎ কোরবানি পশুর ডিজিটাল হাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ