Saturday, 07 March, 2026

চাঁদপুরে বিদেশি চেরি টমেটো চাষে সাফল্য


চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় পরিত্যক্ত ইটভাটায় বিদেশি চেরি টমেটো চাষ করে সফলতা পেয়েছেন হেলাল উদ্দিন নামের এক চাষি।

হেলাল উদ্দিন জানান, এটি শীতপ্রধান দেশের ফসল হলেও বাংলাদেশের আবহাওয়া ভাল হওয়ায় ফলন হয়েছে বেশ ভাল। হলুদ ও লাল রংয়ের ম্যাগলিয়া রোসার বাম্পার ফলন হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তাদের পরিত্যক্ত ইটভাটায় এই খামার গড়ে তোলা হয়েছে। এটি অতি উচ্চফলনশীল সবজি। দীর্ঘ সময় এর ফলন পাওয়া যায়। গাছে সহজে পচন ধরে না। বাজারে ব্যাপক চাহিদার কারণে চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

পরীক্ষামূলক চেরি টমেটোর চাষ হয়েছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। বর্তমানে ঢাকার সুপারশপগুলোতে আমদানি করা চেরি টমেটো বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরে।

এ বিষয়ে মৈশাদী ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইতালি থেকে চেরি টমেটোর বীজ আনা হয়েছে। বেলে মাটিতে শীতকালে চেরি টমেটোর চাষ করা হলে কৃষকরা লাভবান হতে পারবেন। পরীক্ষামূলক চেরি টমেটোর চাষ করে হেলাল সফল হয়েছেন। গত দুই মাসে তিনি ফসল তুলেছেন। আরও দুই মাস তুলতে পারবেন। একটি গাছ থেকে সাত থেকে আট কেজি ফসল পাওয়া সম্ভব বলেও জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, চেরি টমেটো’ চাষাবাদে তারা সব ধরনের সহযোগিতা করছেন। হেলালের খামার কৃষকদের উদ্বুদ্ধ করবে বলে তিনি মনে করেন।

0 comments on “চাঁদপুরে বিদেশি চেরি টমেটো চাষে সাফল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ