Thursday, 09 April, 2026

নিউটন কচু চাষে ভাগ্য বদল করল আল আমীন


নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিউটন কচু চাষে ভাগ্য বদলেছেন কৃষক আল আমীন। তার বাড়ি উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে। মাত্র ১৬ শতাংশ জমিতে কচু চাষ করে লক্ষাধিক টাকা লাভ করার প্রত্যাশা তার।

জানা যায়, এটি মূলত লবণাক্ত অঞ্চলের ফসল হলেও বর্তমানে এটি উপজেলার কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এই কচু চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে চালান করে অনেক মুনাফা অর্জন করাও সম্ভব।

আল আমীন জানান, প্রথমে জমি তৈরি করতে হয়। এর জন্য ৭-৮ ইঞ্চি ডিপ করে চাষ দিতে হয়। তারপর জমিতে ভার্মি কম্পোস্ট, খৈল ও জৈব সার দিয়ে ১ সপ্তাহ পচাতে হয়। এরপর এখানে চারা রোপণ করতে হয়। সপ্তাহে একদিন পানি সেচ দিতে হয় এবং চাষকালীন মাঝামাঝি একবার আগাছা পরিস্কার করতে হয়। রোপণ করার ৭০ দিনের মাথায় কচুর লতি বিক্রি করা যায়।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

আল আমীনের বাবা মো. আব্দুল জব্বার জানান, আমরা নিউটন কচু লাগানোর পর বেশ কয়েকবার লতি বিক্রি করেছি। দাম বেশ ভালো পেয়েছি। প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রিয় করেছি। ফলনও ভালো হয়েছে। আশা আছে সামনে বেশি জমিতে চাষ করার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফৌজিয়া ফেরদৌস বলেন, এই কচুর সবকিছুই সবজি হিসেবে খাওয়া যায়। এক সময় মানুষ রাত কানা রোগ থেকে রক্ষা পাওয়ার আশায় বেশি বেশি করে কচু খেত। কিন্তু সেসব কচুর চেয়ে নিউটন কচু আরো বেশি পুষ্টিগুণ সম্পন্ন।

0 comments on “নিউটন কচু চাষে ভাগ্য বদল করল আল আমীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ