Tuesday, 10 February, 2026

অপরিপক্ক টমেটো বাজারজাত করার অভিযোগ


‘রাইপেন’ নামের ঔষধ স্প্রে করে সবুজ টমেটোকে লাল রংয়ে পরিণত করা হচ্ছে। এরপর অপরিপক্ক টমেটোকে বাজারজাত করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। এমন অভিযোগ উঠেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার টমেটো ব্যবসায়ীদের বিরুদ্ধে। এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভোক্তারা।

জানা যায়, টমেটোর চারণভূমি হিসেবে খ্যাত গোদাগাড়ী উপজেলায় প্রায় ৩০টি স্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ব্যবসায়ীরা টমেটো কিনে নেন। এসব টমেটো পাইকারী বিক্রয় করা হয় ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এবছর উপজেলায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। যা ১ কোটি ৫০ লক্ষ টাকার টমেটো কেনাবেচা হবে বলেও আশাবাদী বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, গোদাগাড়ীতে চলমান মৌসুমের টমেটো বেচাকেনা শুরু হয়েছে। এবছর কাঁচা টমেটো বেচাকেনা হচ্ছে ১৩-১৫ শত টাকা মণ (৪৫ কেজিতে এক মণ ধরা হয়) দরে। এরপর তিন ধাপে রোদে শুকিয়ে লাল রং ধারণ করতে সময় লাগে প্রায় ১০দিন। প্রক্রিয়াটি এখন শুরু হয়েছে, টমেটোর রং লাল হলে আগামী ২-৩ দিনের মধ্যেই দেশের বাজারে নামতে শুরু করবে গোদাগাড়ীর টমেটো।

আরো পড়ুন
মাছ চাষের নতুন দিগন্ত: একুয়ামিমিক্রি (Aquamimicry) পদ্ধতি ও সম্ভাবনা

বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে একুয়ামিমিক্রি (Aquamimicry) একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি, যা জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের পরিবেশ কৃত্রিমভাবে পুকুরে Read more

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, টমেটোতে একবার ‘ইথিফন’ ও ‘ডায়থিন এম ৪৫’ জাতীয় ঔষধ স্প্রে করা হয়। অপরিপক্ক টমেটো লাল রং করতে কিছু ব্যবসায়ীরা রাইপেন নামক ক্যামিকেল ব্যবহার করে। উপজেলা কৃষি দপ্তর থেকে সব ধরনের তদারকি অব্যাহত আছে বলে জানান তিনি।

0 comments on “অপরিপক্ক টমেটো বাজারজাত করার অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ