Friday, 22 May, 2026

আইসিটি পুরস্কার পেল কৃষি তথ্য সার্ভিস


কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০২০’পেয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ।

আরো পড়ুন
বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের স্থগিতাদেশ প্রত্যাহার: নতুন নীতিমালা ও কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের ওপর আরোপিত পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১০ মে ২০২৬ Read more

পেঁয়াজ চাষের প্রধান রোগবালাই ও প্রতিকার: চাষিদের জন্য পূর্ণাঙ্গ গাইড
পেঁয়াজের রোগবালাই

বাঙালির রান্নাঘরে পেঁয়াজ ছাড়া একদিনও চলা দায়। মসলা হিসেবে এর চাহিদা বারোমাসি। তবে পেঁয়াজ চাষিদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ Read more

ভার্চুয়াল প্ল্যাটফর্মে ৩ দিনব্যাপী তথ্যপ্রযুক্তিভিত্তিক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’অনুষ্ঠিত হয়। সপ্তম বারের মতো অনুষ্ঠিত এ আসরের প্রতিপাদ্য ছিল ‘Socially Distanced,Digitally Connected’।

0 comments on “আইসিটি পুরস্কার পেল কৃষি তথ্য সার্ভিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ