Wednesday, 11 March, 2026

ঢাকার বাজারে আলুর দাম ব্যাপক চড়া


Potatoes price hike

গত ২০১৯ সালের তুলনায় একই সময়ে এ বছর আলুর দাম প্রায় দ্বিগুণ। অন্য সবজির দামের সাথে আলুর দাম ও চড়া।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে আলুর দাম গত বছরের এ সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি। সংস্থাটি বলছে, এক মাসে পণ্যটির দাম ১৫ শতাংশ বেড়েছে।

ঢাকার বাজারে আলু এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায় প্রতি কেজি। যদিও কোনো কোনো বাজারে সাধারণ মানের আলু ৩৫ টাকায়ও পাওয়া যায়।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

গলদা চিংড়ির স্বভোজি- ক্যানিবালিজম (Cannibalism) কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি
গলদা চিংড়ির ক্যানিবালিজম কমাতে কার্যকর আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) অত্যন্ত আক্রমণাত্মক ও ক্যানিবালিস্টিক, বিশেষ করে ঘন স্টকিং ও মোল্টিং সময়ে, ফলে মৃত্যুহার ২০–৫০% পর্যন্ত যেতে পারে Read more

বিবিএসের হিসাবে, দেশে বছরে ৯৫ লাখ থেকে ১ কোটি টন আলু উৎপাদিত হয়।

Potato price history
Potato price history : Prothom alo

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বলছে, গত মৌসুমে ১ কোটি ৯ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। অবশ্য আলু উৎপাদনের চূড়ান্ত হিসাবটি বিবিএস ও ডিএই মিলে করে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায়, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, নেপাল ও মালদ্বীপে আলু রপ্তানি বেড়েছে।

দেশের নিম্ন আয়ের মানুষের অনেকের পরিবারেই দুটি ডিম আর দুটি আলুতে এক বেলার খাবার হয়ে যায়। এবার সেখানে ও হুমকি।

0 comments on “ঢাকার বাজারে আলুর দাম ব্যাপক চড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ