Thursday, 04 December, 2025

গবাদিপশুর খাদ্যের দাম চড়া, বাড়তে পারে কোরবানির পশুর মূল্য


গরুর খামার

গত ছয় মাসে গবাদিপশুর খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা। আনুষঙ্গিক পশুখাদ্য কিনতে না পেরে অনেকেই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। লোকসানের আশঙ্কা থাকলেও আসন্ন কোরবানি ঈদে দাম পাওয়ার আশায় কেউ কেউ খামার টিকিয়ে রেখেছেন। এ অবস্থা চলতে থাকলে গরু লালনপালন বন্ধ হওয়ার উপক্রম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিগত ছয় মাস আগে গমের মোটা ভুসি প্রতি কেজি ৩১-৩২ টাকা ও চিকন ভুসি ৩২-৩৩ টাকায় বিক্রি হলেও এখন মোটা ভুসি ৫৫-৬০ ও চিকন ভুসি ৫২-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০ কেজি ওজনের সয়াবিন মিলের বস্তা ১৭৫০-১৮০০ টাকার জায়গায় এখন ৩১৫০-৩২০০ টাকায় বিক্রি হচ্ছে। ভুট্টা পাউডার, চালের খুদ, খৈল ও চিটাগুড়েরও দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।

গোখাদ্য বিক্রেতা মাহমুদ আলী জানান, প্রতিটি খাদ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ছয় মাস আগেও তার দোকানে যে হারে খাবার বিক্রি হতো, এখন তা হয় না। মূল্য বৃদ্ধি পাওয়ায় তার দোকানে বিক্রিও কমে গেছে।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের দানাদার খাবারের ওপর চাপ কমিয়ে ঘাস উৎপাদনের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার।

0 comments on “গবাদিপশুর খাদ্যের দাম চড়া, বাড়তে পারে কোরবানির পশুর মূল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ