Monday, 20 April, 2026

কারওয়ান বাজারে মিলেছে জেলি মাখানো মাছ আর নিষিদ্ধ পিরানহা


RAB in Karoan Bazar-1

আজ শুক্রবার ভোরে র‍্যাবের একটি অভিযানে কারওয়ান বাজারে মিলে রূপচাঁদার নামে বিষাক্ত পিরানহা বিক্রি এবং জেলি মাখানো মাছ।

রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার ভোরে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

আরো পড়ুন
সার সংকট মোকাবিলায় ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

দেশে সারের উৎপাদন ঘাটতি মোকাবিলা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ Read more

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানা।

কাঁচামাল অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে। Read more

এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ সময় তাজা রাখতে মাছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং মেশানোর অভিযোগও রয়েছে।

জানা গেছে, অভিযানে ধরা পড়ে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। আর জেল ও রং মাখিয়ে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পোয়া মাছ।

জেলি মাখানো মাছ মানুষের কিডনির জন্য খুব ক্ষতিকর।

অভিযানে এসবের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

2 comments on “কারওয়ান বাজারে মিলেছে জেলি মাখানো মাছ আর নিষিদ্ধ পিরানহা

নাম প্রকাশ এ অনিচ্ছুক

কি একটা অবস্থা।

Reply
সালাউদ্দিন

Sob jaiga te shudu vejal ar vejal

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ