Wednesday, 02 September, 2026

পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু দূর করে বিভিন্ন প্রকার রোগ


ডায়াবেটিস এর সঙ্গে পরিচিত প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন অধিকাংশ মানুষ। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে যে, ডায়াবেটিস হচ্ছে খুব কঠিন একটি রোগ। এটি কখনোই সম্পূর্ণ ভাবে সেরে উঠে না। তবে এই রোগকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। মিষ্টি আলু এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এটি তরকারি, ভর্তা, মিষ্টি হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন একটি সবজি। পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু কাজ করে বিভিন্ন রোগের উপশমে।

মিষ্টি আলু বিভিন্ন রঙের যেমন সাদা, বেগুনি, কমলা ও হলুদ ইত্যাদি হয়ে থাকে।

তবে বেগুনি ও সাদা রঙের আলুই দেখা যায় অধিকাংশ অঞ্চলে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও এই সবজি শরীরকে বিভিন্ন পুষ্টি দিয়ে সহায়তা করে।

মিষ্টি আলু ডায়াবেটিসকে নিয়ন্ত্রন করে

এটি খেতে মিষ্টি। আর এ কারণে অনেক ডায়াবেটিস রোগীই মিষ্টি আলুকে এড়িয়ে চলেন।

কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই সবজিই অনেক সহায়ক ভূমিকা রাখে।

সেই সঙ্গে মিষ্টি আলু হজমের সমস্যাও দূর করে।

এই সবজিতে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে।

এই ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে বেশ কার্যকরী ভূমিকা রাখে হজম শক্তিতে।

তাছাড়া এটি খাওয়ার পর শরীর দীর্ঘক্ষণ ঠাণ্ডা থাকে। সেই সাথে দীর্ঘক্ষণ পেটও ভর্তি থাকে।

এই সবজির কারণে শরীরের ওজন নিয়ন্ত্রিত থাকে এবং হ্রাস করে ওবেসিটি।

অনেকেরই মলত্যাগে সমস্যা হয় হজমজনিত সমস্যার জন্য।

ডায়েটে যদি মিষ্টি আলু রাখা হয় তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে।

মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভিটামিন-এ, বি, সি, ডি, ই ও কে।

আমাদের শরীরে অ্যান্টি-ইনফ্ল্যামেন্টরি উপাদান হিসেবে কাজ করে।

সেই সাথে বিভিন্ন সমস্যা দূর করে সুস্থ রাখে শরীরকে।

মিষ্টি আলুতে ক্যারটেনয়ডস নামের উপাদান থাকে।

এই উপাদান কোষের ক্ষয় রোধ করে।

তাছাড়া এতে ভিটামিন-ই ও সি থাকে। এতে ত্বক ও চুল থাকে সুস্থ।

কিছু কিছু গবেষণা অবশ্য দাবি করে যে, মিষ্টি আলুতে অ্যান্টি-ক্যান্সার উপাদান থাকে।

এতে থাকা অ্যান্থোক্যায়ানিন ব্লাড ক্যানসার, ব্রেস্ট ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসার রোধে কাজ করে।

অ্যান্থেক্যায়ানিন ক্যানসার কোষরে মেরে ফেলে।

আর এতে থাকা ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনে একবার অল্প পরিমাণ করে মিষ্টি আলু খাওয়া যেতে পারে।

তাছাড়া ডায়াবেটিস রোগীদের কার্ডিওভাসকুলার সমস্যা হওয়ার আশঙ্কা মিষ্টি আলু দূর করে।

0 comments on “পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু দূর করে বিভিন্ন প্রকার রোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ