Monday, 21 September, 2026

মেঘনায় মিলছে না ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা


ভোলার মেঘনায় সারাদিন জাল বেয়েও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ মিলছে না। এতে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন জেলেরা। মাছ না পাওয়ায় ইলিশের ঘাটগুলোতেও কোলাহল কমে গেছে। জেলে, পাইকার ও আড়ৎদারদের হাক-ডাকে যেসব ঘাট মুখরিত থাকতো, সেসব ঘাটগুলো এখন অনকেটাই নিস্তব্ধ। ইলিশ না পাওয়ায় দুশ্চিন্তায় জেলেরা।

জেলেরা জানান, প্রতি বছরেই অভিযানের পর নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরতো। কিন্তু এ বছর ভরা মৌসুমে ইলিশ ধরা পরেনি। তারপর আবার অভিযানের পরেও একই অবস্থা। এতে দুর্দিন চলছে জেলেদের।

ভোলা সদরের তুলাতলী এলাকার কাসেম মাঝি বলেন,‘নদীত মাছ খুবই কম, তেল খরচও উঠে না। মাছ পাওয়ার আশায় মঙ্গলবার ৫ জেলে নিয়ে নদীতে গিয়ে পেয়েছি মাত্র ৭০০ টাকার মাছ, এতে আমাদের পুশছে না। পরিবার-পরিজন নিয়ে অভাবে দিন কাটছে।‘

আরো পড়ুন
মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির গুণগত মান সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সমাধান
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির আদর্শ মান, অক্সিজেন crash প্রতিরোধ ও সঠিক সেন্সর নির্বাচনের বিস্তারিত নির্দেশিকা

বিশ্বব্যাপী সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য খাতে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক হলেও পানির সামান্যতম গুণগত মান বিপর্যয়ে চিংড়ি চাষ মুহূর্তে লোকসানে Read more

ইলিশা বিশ্বরোড এলাকার মৎস্য আড়ৎদার মো. সামসুদ্দিন জানান, ‘গত এমন দিনে আমাদের এখানকার আড়ৎগুলোতে কমপক্ষে ১০ লাখ টাকার মাছের কেনা-বেচা হতো, কিন্তু এখন হয়েছে মাত্র ১ লাখ টাকার। এতে আমাদের মতো জেলেরাও লোকসানের মুখে পড়েছেন।‘

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার জেলেদের আহরিত মাছ স্থানীয় আড়তে বিক্রি হয়। সেখান থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুরের পাইকারী বাজারে চলে যায়। কিন্তু ইলিশ সংকটের কারনে লোকসানের মুখে মৎস্যজীবীরা। স্থানীয় বাজারেও ইলিশ মিলছে না।

এ ব্যাপারে ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিসেম্বর মাসে সাধারণত তেমন মাছ ধরা পড়ে না, তবে জানুয়ারি থেকে মাছ ধরা পড়বে বলে আমরা মনে করছি। এ বছর আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন। জানুয়ারি থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়লে আশা করি। তখন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

0 comments on “মেঘনায় মিলছে না ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ