Monday, 02 February, 2026

দেশি প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এগ্রোবিডিঃ উন্নত ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশি প্রজাতির মাছকে বিলুপ্তি হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে গণভবনের লেকে মাছ অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’ উদ্বোধন ঘোষণা করতে গিয়ে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকার মৎস্য খাতের গুরুত্ব উপলব্ধি করে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে গত ১১ বছরে মাছের উৎপাদন ৫০ শতাংশের বেশি বেড়েছে।

আরো পড়ুন
কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে সরকারের কোনো অনুমোদন নেই: মন্ত্রণালয়
ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ইলিশ মাছের ইনডোর বা কৃত্রিম পরিবেশে চাষ নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো Read more

নরম খোলস কাকড়া সুন্দরবনের ‘সাদা সোনা’ বনাম পরিবেশগত বিপর্যয়
কাকড়া এবং সুন্দরবন

সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেমে বর্তমানে একটি নতুন শব্দ প্রচলিত হয়েছে— "সফট-শেল ক্র্যাব" বা নরম খোসার কাঁকড়া। আন্তর্জাতিক বাজারে এর আকাশচুম্বী মূল্যের Read more

“জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ এবার বিশ্বে দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২.৫৮ গ্রাম মাছ আমরা গ্রহণ করছি।”

দেশের স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।

“জাতির পিতা পাট, চামড়া, চা-এর সাথে মাছকেও বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন এবং মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন,” বলেন শেখ হাসিনা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধানমন্ত্রীকে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে নেয়া নানা পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

0 comments on “দেশি প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ