Friday, 28 August, 2026

বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা


বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের বংশবৃদ্ধি ও জাটকা সংরক্ষণে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই সিদ্ধান্তের কথা জানান।

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি জোরালো আহ্বান জানান মন্ত্রী।

সাগর থেকে বাজার:

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

কঠোর নজরদারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে শুরু করে স্থানীয় বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।” তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত হবে। সেখান থেকে নির্দেশনা পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই কঠোর অবস্থানে উপকূলীয় জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভিজিএফ (VGF) সহায়তা কর্মসূচিও অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

0 comments on “বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ