Thursday, 26 February, 2026

কমছে না চালের দাম


নওগাঁর মোকামে কেজি প্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে হাটে চালের দাম বাড়লেও আনুপাতিক হারে ধানের দাম বাড়েনি। হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।

গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম ২শ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের চেয়ে চিকন চালের দাম কিছুটা বেশি বেড়েছে। মিলাররা চাল আটকে রেখে সরবরাহ করায় দাম বেড়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।

জানা যায়, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। মাঠ থেকে প্রায় ৮০ ভাগ ধান ঘরে উঠেছে কৃষকের। এসব ধান বিক্রির জন্য হাটে তুলছেন কৃষকেরা।

আরো পড়ুন
ফল কি এখন ‘বিলাসদ্রব্য’? আমদানিকৃত ফলের বাজারে আগুন
ফল কি এখন ‘বিলাসদ্রব্য’?

গত চার বছরের তুলনায় বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ডলারের বাজারও আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। কিন্তু Read more

অধিক ফলন পেতে গলদা (Golda) চিংড়ির নার্সারি প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা
গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয় ও প্রয়োজনীয় পরামর্শ

গলদা চিংড়ি (Giant River Prawns, Golda Chingri) চাষে সফলতার মূল চাবিকাঠি হলো সঠিক নার্সারি ব্যবস্থাপনা। একটি সুপরিকল্পিত নার্সারি থেকে সুস্থ Read more

নওগাঁ জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, মিলারদের চাহিদা অনুযায়ী ধানের সরবরাহ অনেকটা কমে গেছে। এ কারণেই ধানের দাম বৃদ্ধি পেয়েছে সাথে চালের দামও বৃদ্ধি পেয়েছে।

0 comments on “কমছে না চালের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ