Wednesday, 08 April, 2026

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা


দেশের কৃষিখাতকে উন্নত ও বেগবান করার লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে ৩ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ মাৎস্য ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রঃ) মোঃ হাসানুজ্জামান কল্লোল।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক শ্রীনিবাস দেবনাথ, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প পরিচালক মোঃ বেনজীর আলমসহ কৃষি অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় দেশের প্রধান কৃষি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস্ জাপানী ইয়ানমারসহ অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করে।

প্রদর্শিত যন্ত্রগুলোর মধ্যে ছিল ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার অত্যাধুনিক মেশিন জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার।

এ সময় বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক করার জন্য প্রদর্শিত হয় ইয়ানমার সার্ভিস এক্সপ্রেস ভ্যান যা দ্বারা হাওড় ও অন্যান্য এলাকায় অন দ্যা স্পট সার্ভিস প্রদান করা সম্ভব হবে।

বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে এসিআই মটরস প্রায় এক যুগ ধরে কাজ করে আসছে। আধুনিক ও উন্নতমানের সব কৃষি যন্ত্রপাতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে তারা।

২০২০ সালের বোরো মৌসুমে করোনার কঠিন বিপর্যয়ের সময়ও ৭৫০ এর বেশি ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরবরাহ করে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে এসিআই মটরস্।

শুধু তাই নয়, সারা দেশব্যাপী তারা দক্ষ নেটওয়ার্ক ও লোকবল এর মাধ্যমে বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করছে।

0 comments on “কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ