Thursday, 09 April, 2026

১০০টি যুবশপ ও ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ


যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১০০টি যুবশপ এবং ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে‘কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক সাক্ষর করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ব্যবস্থাপনা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, কৃষক স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য এলাকায় প্রাথমিকভাবে কমপক্ষে ১০০টি যুবশপ ও এক্সপ্রেস কিচেন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরে সারাদেশে ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

প্রকল্পটি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) এর একাধিক লক্ষ্য এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে বিশ্বাস তার। বলেন, প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের উৎপাদন থেকে শুরু করে পণ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিপণন (আউটলেট ও অনলাইন) ও ভোক্তা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করে একটি কৃষি-ইকোসিস্টেম গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এ প্রকল্প দেশের যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের নায্য মূল্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো: আখতার হোসেন এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ, ঢাকা- এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী গোলাম আলী সুমন সমঝোতা স্মারকে সাক্ষর করেন।

0 comments on “১০০টি যুবশপ ও ১০০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ