Thursday, 09 April, 2026

ভারতের চাল রপ্তানীতে নিষেধাজ্ঞা বাড়তে পারে চালের দাম


চাল আমদানির সিদ্ধান্ত

বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক ভারত। বিশ্বজুড়ে খাদ্যপণ্যটি মোট সরবরাহের অর্ধেকের বেশি করে দেশটি। গত বৃহস্পতিবার (২০ জুলাই) চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

এতে এশিয়াব্যাপী ভোগ্যপণ্যটির ব্যবসা-বাণিজ্য নিশ্চল হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে বিশিষ্ট তিন ব্যবসায়ী বলেছেন, আগামী দিনগুলোতে চালের দাম আরও বাড়বে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী মোট চাল রপ্তানির ৪০ শতাংশই করে ভারত। এল নিনো আবহাওয়ার প্রভাবে চলতি বছর দেশটিতে ধান উৎপাদন ব্যাহত হয়েছে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

ফলে চালের দাম বেড়ে বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। মূলত তাতে লাগাম টানতে এবং অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে রপ্তানি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, রপ্তানি বাজারে চালের মূল্য আরও বাড়তে যাচ্ছে। আমরা আশা করছি, প্রতি মেট্রিক টনের দাম কমপক্ষে ৫০ ডলার বাড়তে পারে। আর সর্বোচ্চ ১০০ ডলারও বৃদ্ধি পেতে পারে।

0 comments on “ভারতের চাল রপ্তানীতে নিষেধাজ্ঞা বাড়তে পারে চালের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ