Wednesday, 08 April, 2026

বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির অবমুক্ত


সুন্দরবনের করমজল ও হারবাড়িয়া এলাকার খালে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে এই ৩টি কুমির অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক, উপ-সচিব এএসএম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ৯০টি কুমির অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ তিনটি নিয়ে মোট ছয়টি অবমুক্ত করা হলো। গত ১৫ নভেম্বর দুপুরে হাড়বাড়িয়া এলাকায়ও তিনটি কুমির ছাড়া হয়।

0 comments on “বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির অবমুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ