Friday, 13 March, 2026

ধানের জমিতে আলু চাষে বাম্পার ফলন


আলুর চাষ

আমন ধান কাটার পর একই জমিতে আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছেন জয়পুরহাটের পাঁচবিবির কৃষকরা। এতে চাষের খরচ পুষিয়ে নেয়ার পাশাপাশি একই জমিতে তিন ফসল উৎপাদন করছেন কৃষকরা। বর্তমান বাজারে আলু ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

পাঁচবিবির প্রধান অর্থকরি ফসল হলো ধান। এখন চাষিরা ধান চাষের পাশাপাশি সবজির আবাদও করছেন। চলতি মৌসুমে কৃষকরা আমন ধান কাটার পর অতিরিক্ত লাভের আশায় আলু চাষ করেছেন। এলাকার বিভিন্ন পাইকাররা জমি থেকে আলু কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে কৃষকরা জমি থেকে আলু উত্তোলন করছেন।

কৃষকরা আমন ধান ঘরে তোলার পর সেই জমিতে পাকরি, রোমানা, কার্ডিনাল (লাল), গ্রানোলা, বিনেলা, ক্যারেজ এবং ডায়ামন্ড জাতের আলুর চাষ করেছেন। কয়েক দফা বৃষ্টিতেও আলুর ক্ষতি হয়নি। কৃষকরা জমি থেকে পরিপক্ক আলু উঠিয়ে বিক্রি শুরু করেছেন। ফলে এ বছর পাঁচবিবিতে আলুর বাম্পার ফলন হয়েছে।

আরো পড়ুন
রংপুরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, ন্যায্য দাম না পেয়ে চাষিদের হতাশা
রংপুরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

রংপুর অঞ্চলে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলে চলতি মৌসুমে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ Read more

দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

0 comments on “ধানের জমিতে আলু চাষে বাম্পার ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ