Monday, 23 February, 2026

দেশের জলাশয় রক্ষায় কাজ করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সারা দেশের জলাশয়গুলো রক্ষা করতে সরকার কাজ করে যাবে এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।

তিনি আরও বলেন, এ বছরের স্লোগান, “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই-বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্যের জোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।

র‍্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।

আরো পড়ুন
পাতে স্বস্তি, চাষির চোখে জল: উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু
বগুড়ার নতুন আলু দাম

দেশের উত্তরাঞ্চলসহ প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোতে বইছে বাম্পার ফলনের আনন্দ, কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে গেছে বাজারের ভয়াবহ দরপতনে। টানা Read more

আমের মুকুল ঝরা রোধে করণীয়
আমের মুকুল ঝরা রোধে করনীয়

আমের ফলন বৃদ্ধিতে মুকুল টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুকুল ঝরা মূলত আবহাওয়া, পুষ্টির অভাব, রোগ এবং পোকার আক্রমণের কারণে Read more

এ সময় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

0 comments on “দেশের জলাশয় রক্ষায় কাজ করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ