Sunday, 29 March, 2026

পরিবেশ দিবসে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ জুন) সকালে গণভবনে এই দুটি গাছ লাগানোর মাধ্যমে জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন করেন তিনি।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
স্মার্ট কৃষির চাবিকাঠি ‘কৃষক কার্ড’: সমৃদ্ধির নতুন দিগন্তে বাংলাদেশের কৃষক
স্মার্ট কৃষির চাবিকাঠি 'কৃষক কার্ড'

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, যেখানে অর্থনীতি ও সংস্কৃতির মূল চালিকাশক্তি হলো মাটি ও মানুষ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে Read more

জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেইসাথে আমি সকল দেশবাসীকে আহ্বান জানাব যে, যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত তিনটি করে গাছ লাগান।

এসময় গাছ লাগানোর পাশপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, আসুন- আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।

0 comments on “পরিবেশ দিবসে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ