Wednesday, 08 April, 2026

মাদারগঞ্জে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক কৃষকের বীজতলা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটিকে একনজর দেখার জন্য এলাকার উৎসুক লোকজন ভিড় জমান।

জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার তারতাপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান জাল দিয়ে ঘেরা তার একটি বীজতলার আটকা পড়া অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে ১০ ফুট দীর্ঘ অজগর সাপটি উদ্ধার করে শেরপুর বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর বনবিভাগের অফিস সহায়ক জোবায়ের হোসেন জানান, পাইথন সাপটি হয়তো কোনো বনাঞ্চল থেকে পানিতে ভেসে এই এলাকায় এসেছে। প্রয়োজন হলে চিকিৎসা দিয়ে সাপটিকে শেরপুর মধুটিলা বনাঞ্চলে উন্মুক্ত করা হবে।

আরো পড়ুন
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ

কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে—কৃষি খাত শক্তিশালী Read more

0 comments on “মাদারগঞ্জে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ