Wednesday, 08 April, 2026

করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তার মৃত্যু


করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রৌমারী উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা গোলাম আজম।

শনিবার (২৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত গোলাম আজমের স্ত্রী রাশেদা বেগম জানান, গত সোমবার (১৯ জুলাই) করোনা পজিটিভ হয়ে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি ইউনিয়নের মাদারের চরের মাস্টার বাড়ি গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও তিনি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

0 comments on “করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকর্তার মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ