Wednesday, 18 March, 2026

দৌলতখানে ১০ মণ সামুদ্রিক মাছ জব্দ


নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ফেরার সময় ১০ মণ সামুদ্রিক মাছসহ একটি ফিশিং বোট জব্দ করেছে ভোলার দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজ হাসনাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ফিরছিলেন জেলেরা।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

ফেরার সময় ওই ফিশিং বোটটি জব্দ করা হয়। পরে মেরিং ফিশারিজ আইনে জব্দ ১০ মণ মাছ ৩০ হাজার টাকা নিলামে দেয়া হয়। জব্দকৃত বোটের মালিক লক্ষ্মীপুরের আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

0 comments on “দৌলতখানে ১০ মণ সামুদ্রিক মাছ জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ