Wednesday, 08 April, 2026

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু


কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ মজুমদার নামের এক খামারীর ৫টি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার সকালে বিজয়পুর গ্রামের খামারী ফরিদ মজুমদার (৬০) গরু নিয়ে বাড়ির পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলে পাঁচটি গরু মাটিতে মারা যায়।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

গরুর মালিক মো: ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল, আমি পেছন পেছন যাচ্ছিলাম। পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। আমার আর কোন সম্পদ নেই, আমার সব কিছু শেষ।

কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, সঠিক ভাবে কাজ না করায় ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবি করেছি।

মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতির পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের তার ওভার লোডের কারণে ক্রসআর্ম থেকে তার ঝুলে যায়।

0 comments on “চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ