Wednesday, 08 April, 2026

ভারত থেকে আসছে সজনা


বাজারে সজনার চাহিদা থাকায় ও ভাল দাম পাওয়ার আশায় ভারত থেকে সজনা আমদানি শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ টন ৩০০ কেজি সজনা আমদানি করা হয়।

দিনাজপুরের হিলি বাজারের সবজি বিক্রেতা নুর আলম বলেন, আমদানিকৃত এসব সজনে হিলিতে বিক্রি হয় না। এগুলো দেশের অন্যান্য স্থানে বিক্রি হয়ে থাকে। এখন যেহেতু অফসিজিন তাই দাম একটু বেশি। তবে নতুন সজনে ওঠা শুরু হলে দাম কমে আসবে।

সজনা আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, এখনও দেশের বাজারে সজনা ওঠেনি। যার কারণে সজনার বেশ চাহিদা রয়েছে। এছাড়াও স্বাদ ও দেখতে বেশ মোটা হওয়ার কারণে দেশের বাজারে এর চাহিদাও রয়েছে। তাই আমদানি করা হয়েছে।

আরো পড়ুন
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ

কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে—কৃষি খাত শক্তিশালী Read more

0 comments on “ভারত থেকে আসছে সজনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ