Wednesday, 08 April, 2026

কৃষিপণ্য রপ্তানিতে ওআইসির দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


কৃষি পন্য রপ্তানীতে জোর দিতে প্রধানমন্ত্রীর আহবান

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ ক্ষেত্রে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন তিনি।

আরো পড়ুন
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ

কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে—কৃষি খাত শক্তিশালী Read more

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলো, যেখানে বাংলাদেশের মানুষও আছেন, সেখানে বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে, বিশেষ করে ফল ও শাকসবজি। তাই সেখানে তা রপ্তানি করার বিষয়ে সংশ্লিষ্ট সবাই যেন নজর দেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, বর্তমানেও ওই সব দেশে বাংলাদেশের কৃষিপণ্য যায়, সেটিকে এখন যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কৃষিক্ষেত্রে রপ্তানীমূখী হতে প্রধানমন্ত্রী এ পদক্ষেপ নিতে বলেন।

0 comments on “কৃষিপণ্য রপ্তানিতে ওআইসির দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ