Wednesday, 08 April, 2026

অনলাইনে ঋণ পাচ্ছেন বরিশালের কৃষকরা


প্রথমবারের মতো বরিশালে অনলাইনে কৃষকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি ব্যাংকের ৩১টি শাখা থেকে এ ঋণ বিতরণ করা হবে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা এবং কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া।

এ উপলক্ষে বরিশাল সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আশুতোষ চন্দ্র সিকদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কাজী নজরুল ইসলাম।

জানা যায়, অ্যান্ড্রয়েড অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা কৃষি ঋণের জন্য আবেদন করতে পারবেন। কৃষককে শুধুমাত্র ঋণের টাকা নিতে একবারের জন্য ব্যাংকে আসতে হবে। এ কার্যক্রমের ফলে কৃষকের হয়রানি এবং ভোগান্তি কমবে। ঋণ বিতরণে স্বচ্ছতা আসবে। ফলে কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা উত্তরবঙ্গের কৃষক: আলু ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি

গত মাসের আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু ও ভুট্টা চাষীরা Read more

উল্লেখ্য, বরিশাল জেলায় চলতি অর্থ বছরে ২৬০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য ‘অনলাইন কৃষি পল্লী সহজীকরণ’ প্রকল্প শুরু করা হয়েছে বরিশালে। আইসিটি মন্ত্রণালয় এই অনলাইন ঋণদান প্রকল্প বাস্তবায়ন করছে।

0 comments on “অনলাইনে ঋণ পাচ্ছেন বরিশালের কৃষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ