Tuesday, 22 September, 2026

সবজির দাম কমায় হতাশ কৃষক


মানিকগঞ্জের বাডবাউরের বড় সবজির আড়ত প্রতিদিন ভোর থেকেই সরগরম থাকে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর এবং উৎপাদন খরচ না ওঠায় হতাশ কৃষক। এছাড়া আড়তের নানা সমস্যার কথা জানিয়েছে আড়ত কমিটি।

জানা যায়, বাডবাউর সবজির আড়তে প্রতিদিন ৮০ থেকে ৯০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।

আড়ত ফুল কপি, বাঁধাকপি, বেগুন, নতুন আলু, মুড়িকাটা পেঁয়াজ ও গাজরসহ সবধরনের শীতের সবজিতে পূর্ণ থাকে। বাডবাউরের আড়ত থেকে সবজি কিনে ঢাকাসহ আশপাশের বাজারে বিক্রি করেন পাইকাররা।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

বুধবার (৬ জানুয়ারি) বাডবাউর সবজির আড়তে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ৮-৯ টাকা, বেগুন ৭-৮ টাকা, নতুন আলু ১৭-১৮ টাকা, মরিচ ৬০-৭০ টাকা, টমেটো ২৮-৩০ টাকা, মুড়িকাটা পেঁয়াজ ২৮-৩২ টাকা, গাজর ২০-২১ টাকা, শসা ২০-২২ টাকা, রসুন ৮০-৮২ টাকা, আদা ৫০-৫২ টাকা, শিম ১৮-২০ টাকা, মুলা ১-২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাডবাউর বৃহৎ সবজির আড়তের সাধারণ সম্পাদক মো. তোবারক হোসেন জানান, পানি নিষ্কাশন সমস্যা ও ব্যাংকিং ব্যবস্থা না থাকায় আড়তের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

0 comments on “সবজির দাম কমায় হতাশ কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ