Monday, 23 February, 2026

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, তদন্ত কমিটি গঠন


মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। কমিটির বৈঠকে প্রকল্পসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উত্থাপন করতে বলা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোতে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় কমিটির সদস্য প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিশ্বব্যাংকের এলডিডিপির (উন্নয়ন প্রকল্প) সার্বিক বিষয়ে আলোচনা হয়। গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম-দুর্নীতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।

আরো পড়ুন
পাতে স্বস্তি, চাষির চোখে জল: উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু
বগুড়ার নতুন আলু দাম

দেশের উত্তরাঞ্চলসহ প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোতে বইছে বাম্পার ফলনের আনন্দ, কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে গেছে বাজারের ভয়াবহ দরপতনে। টানা Read more

আমের মুকুল ঝরা রোধে করণীয়
আমের মুকুল ঝরা রোধে করনীয়

আমের ফলন বৃদ্ধিতে মুকুল টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুকুল ঝরা মূলত আবহাওয়া, পুষ্টির অভাব, রোগ এবং পোকার আক্রমণের কারণে Read more

রাঙামাটির কাপ্তাই লেকের মত্স্যসম্পদ উত্পাদন, আহরণ, উন্নয়ন ও আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ এবং একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য উন্নত মানের ডকুমেন্টারি ভিডিও আগামী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

0 comments on “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, তদন্ত কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ