Wednesday, 08 April, 2026

নওগাঁয় ঘন কুয়াশায় বিপাকে চাষিরা


ঘন কুয়াশায় ধান বীজ, আলু, শিমসহ অন্যান্য সবজি নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর কৃষকেরা। আলু গাছের পাতা মরে যাওয়া, শিম গাছের ফুল ঝরে যাওয়া, ধান বীজতলা লাল হয়ে মরে যাওয়ায় দুশ্চিন্তায় তারা।

কৃষি বিভাগের তথ্য মতে, এবার জেলায় বোরো বীজতলা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৯১৩ হেক্টর জমিতে। যা অর্জন হয়েছে ৯ হাজার ৩০ হেক্টর। জেলায় আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২০ হাজার ৯৬০ হেক্টর আর অর্জন হয়েছে ২০ হাজার ৮৪৫ হেক্টর জমিতে। পাশাপাশি জেলায় এবার ৯১০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী হাট এলাকার কৃষক আব্দুল হালিম বলেন, ঘন কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা নষ্ট হয়ে গেলে, কৃষককে নতুন করে বীজ রোপণ করতে হবে। আর এতে ধান রোপণ করতে অনেক দেরি হয়ে যাবে। আবার অনেক কৃষক ধানচাষ করতেই পারবেন না।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

সদর উপজেলার পাহাড়পুর গ্রামের আলুচাষি ইব্রাহীম বলেন, গত কয়েকদিন থেকে টানা ঘন কুয়াশার কারণে আলু গাছের পাতা মরে যাচ্ছে। এভাবে আরও কিছুদিন চলতে থাকলে আলু চাষে আশার আলো দেখা হবে না এ জেলার চাষিদের।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, কুয়াশায় সবজির তেমন কোনো ক্ষতি হয় না। বেশি ঘন কুয়াশায় কিছু কিছু সবজির ক্ষতি হয়। তবে সবজির ক্ষতি হয় জেলায় এমন কুয়াশার দেখা মেলেনি।

0 comments on “নওগাঁয় ঘন কুয়াশায় বিপাকে চাষিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ