Saturday, 21 March, 2026

গম উৎপাদনে ভারতের রেকর্ড


আইসিএআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হুইট অ্যান্ড বার্লি রিসার্চের (আইআইডব্লিউবিআর) প্রাক্কলন অনুযায়ী, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এ মৌসুমে ১১ কোটি ২০ লাখ টনেরও বেশি গম উৎপাদন হতে পারে।

প্রতিষ্ঠানটি জানায়, এবার ভারতে গত মৌসুমের তুলনায় অন্তত ১৫ লাখ হেক্টর জমিতে গমের আবাদ বেড়েছে। এর মধ্যে পাঞ্জাব ও হরিয়ানায় আবাদের হার সবচেয়ে বেশি।

গত বছরই বিশেষজ্ঞরা ভারতে ১১ কোটি ২০ লাখ টন গম উৎপাদনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু ওই বছর অতিবৃষ্টি ও মার্চে ভয়াবহ দাবদাহ সব ধরনের গম উৎপাদনে বিপর্যয় ডেকে আনে। মোট উৎপাদন ১০ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টনে নেমে যায়। এর আগের মৌসুমে দেশটিতে ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টন উৎপাদন হয়েছিল। সে হিসাবে উৎপাদন ২৭ লাখ ৫০ হাজার টন কমেছিল।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

আইআইডব্লিউবিআরের পরিচালক জ্ঞানেন্দ্র সিং বলেন, গত মৌসুমে কমলেও এবার আমরা আশাবাদী। মৌসুম শেষে গম উৎপাদন অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের প্রাক্কলন ও অভিজ্ঞতা অনুযায়ী, উৎপাদন ১১ কোটি ২০ লাখ টন ছাড়াতে পারে।

উৎপাদন বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, এ বছর ভারতে প্রায় ১৫ লাখ হেক্টর জমিতে গম আবাদ বেড়েছে। মোট আবাদ পৌঁছতে পারে ৩ কোটি ১৫ হেক্টরে। গত বছর আবাদ করা হয়েছিল তিন কোটি হেক্টরে। এবার শীত মৌসুম প্রলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের গম উৎপাদন বেল্টে শীতের প্রকোপ বেশি থাকবে, যা শস্যটির উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

0 comments on “গম উৎপাদনে ভারতের রেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ