Wednesday, 08 April, 2026

গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটে


গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটে

দেশের উত্তরের জেলা জয়পুরহাট কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা মোট কৃষি জমির ৮০ শতাংশ জমিতে আলু চাষ করে থাকেন। আলু ছাড়া তারা চাষ করে থাকেন ধান ও গমের। জেলার ৫টি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর ও পাঁচবিবিতে অল্প পরিমাণে গমের আবাদ হয়। আলু তোলার পর মাঠে ইরি-বোরো আবাদের জন্য প্রচুর পানি থাকে। এতে গমের আবাদের খুৃবই অসুবিধা হয়। সেকারণে গমের আবাদ কম হয়ে থাকে। তবে চলতি মৌসুমে গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে ক্রমেই। সংশ্লিষ্টরা বলছেন বিগত দিনের তুলনায় গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়।

বেলে দো-আশ মাটি থাকায় গমের ফলন খুবই ভালো হয়

জয়পুরহাটের মাটির গুণাগুণ খুবই ভাল।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

এ অঞ্চলের মাটি বেলে দোঁ-আশ হবার কারণে তা গম চাষের জন্য বেশ উপযোগী।

জয়পুরহাট জেলায় চলতি ২০২১-২২ রবি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে।

যার বীপরিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৭ হাজার ৪১৫ মেট্রিক টন গম।

চলতি রবি মৌসুমে হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে কৃষি প্রণোদনা দেয়া হয়।

প্রতিজনের হাতে তুলে দেওয়া হয় ২০ কেজি গম।

সেই সঙ্গে সার হিসেবে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়।

জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের কৃষক সজীব আহম্মেদ।

তিনি জানান উচু জমিতে প্রতিবছর কিছু কিছু করে গমের আবাদ তিনি করে থাকেন।

পাঁচবিবি উপজেলার দড়িপাড়া গ্রামের কৃষক মাহমুদ হোসেন।

তিনি জানান, ধানের জমির মাঝে গম আবাদে অসুবিধা হয় প্রচুর।

তবে উচুঁ জমিগুলোতে প্রতি বছরই তারা গম এর আবাদ করে থাকেন।

গম চাষ উপলক্ষে সরকার থেকে তারা প্রণোদনা পেয়েছেন বলে জানান।

যাতে ২০ কেজি গম ও বিভিন্ন প্রকারের সার ছিল।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

এ ব্যাপারে তার সাথে বিস্তারিত কথা হয়।

তিনি জানান, কৃষকদের মাঝে গম চাষের আগ্রহ বিগত দিনগুলোর তুলনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ উপলক্ষে চলতি মৌসুমে গম চাষ সফল করতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন।

বর্তমান কৃষি বান্ধব সরকার উল্লেখ করে এ কর্মকর্তা জানান কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার কারণে এই জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

0 comments on “গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ