Tuesday, 08 September, 2026

ইলিশ ধরা পড়ছে সাগরের মোহনায় বেচাকেনা চাঁদপুর ঘাটে


চাঁদপুরের পদ্মা-মেঘনায় দেখা মিলছে না তেমন ইলিশ কিন্তু চাঁদপুর মাছঘাটে প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ কেনাবেচা চলছে।

ইলিশের বেশির ভাগ আসছে নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাশনসহ সাগর অঞ্চল থেকে।

মাছঘাটের ব্যবসায়ীর কয়েকজন জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় তেমন ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুর ঘাটে যেসব ইলিশ দেখা যাচ্ছে, তা নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাশনসহ সাগর অঞ্চল থেকে আসা।

আরো পড়ুন
ভূমিধস ও নদীভাঙন রোধে ‘বিন্না ঘাস’ চাষের সমীক্ষায় টেকনিক্যাল কমিটি গঠন
নদীভাঙন ও ভূমিধস রোধে বিন্না ঘাস চাষের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল সরকার।

দেশের নদীভাঙন, পাহাড়ি ভূমিধস এবং সড়ক-বাঁধের ঝুঁকিপূর্ণ ঢাল রক্ষায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ (Vetiver Grass) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

ইলিশের মৌসুম শুরুতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকেও প্রচুর ইলিশ কিছুদিন আগে এখানে এনে বিক্রি করা হয়।

মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক মাল বলেন, প্রচুর  ইলিশের আমদানি আছে। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মণ ইলিশ আসছে।

চাঁদপুর ঘাটে এখন এক কেজির ইলিশ এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে সাড়ে ৯০০ টাকায় কেনাবেচা চলছে।

সবে মাত্র ইলিশের মৌসুম শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে চাঁদপুর-মেঘনায় দেখা মিলবে পদ্মার ইলিশ ।

0 comments on “ইলিশ ধরা পড়ছে সাগরের মোহনায় বেচাকেনা চাঁদপুর ঘাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ