Sunday, 01 November, 2026

সাতছড়ি জাতীয় উদ্যোনে ১৫০ প্রাণী অবমুক্ত


হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যোনে গত এক বছরে প্রায় দেড়শ’ প্রাণীকে অবমুক্ত করেছে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।

মুক্ত করা প্রাণীর মধ্যে রয়েছে ১৪টি মেছো বাঘ, ৫৮টি বক, ছয়টি চিল, পাঁচটি লক্ষ্মী পেঁচা, তিনটি ডাহুক, একটি ঈগলসহ চারটি পাখি, দু’টি গোখরা সাপ, একটি শকুন, তিনটি তক্ষক, তিনটি বানর ও একটি গুঁইসাপ।

অন্যদিকে, সাতছড়ি উদ্যানে গত ১১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নেওয়া অজগর সাপের ৩০টি বাচ্চা ও একই সঙ্গে সুস্থ হওয়া ১৪টি বিভিন্ন জাতের প্রাণী অবমুক্ত করেছে। এসবের মধ্যে আছে একটি বড় অজগর, চারটি বন বিড়াল, দু’টি লজ্জাবতী বানর, একটি মেছো বাঘ,তিনটি বাদামী বানর, দু’টি সবুজ বুড়াল সাপ ও একটি তক্ষক। বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত হওয়া প্রাণীগুলো উদ্ধার করে এনে চিকিৎসার পর তারা অবমুক্ত করে।

আরো পড়ুন
তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, পথ ভুলে অথবা বিভিন্ন কারণে অনেক প্রাণী লোকালয়ে চলে যায়। সেজন্য তারা মানুষের আক্রমণের শিকার হয়। খবর পেয়ে এক বছরে তারা একশ’টি প্রাণী উদ্ধার ও পরে চিকিৎসা করে সুস্থ করে তুলে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তর প্রাণী অবমুক্ত করেছে। এর তথ্য তাদের কাছে নেই।

0 comments on “সাতছড়ি জাতীয় উদ্যোনে ১৫০ প্রাণী অবমুক্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ