Thursday, 19 February, 2026

লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ও চাল সংগ্রহ


খাদ্য মন্ত্রণালয়ের বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ সফলভাবে শেষ হয়েছে। এবারের কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ও চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।

কর্মসূচিতে সরকার ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে, যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যার লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখ মেট্রিক টন। এছাড়া, আতপ চাল সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি।

এই কর্মসূচিতে প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩৬ টাকা এবং চালের মূল্য ছিল ৪৯ টাকা। গত ১৫ আগস্ট এই সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে।

আরো পড়ুন
সিন্ডিকেটের কারসাজিতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার
সিন্ডিকেটের কারসাজিতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার

চেনা বাজার, চেনা দোকানদার—তবুও যেন সবকিছুই অচেনা। পবিত্র রমজান মাস সংযমের বার্তা নিয়ে এলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে এর উল্টো চিত্র Read more

কালিজিরা চাষের সঠিক ও লাভজনক পদ্ধতি
কালিজিরা চাষের সঠিক ও লাভজনক পদ্ধতি

কালিজিরাকে বলা হয় ‘মৃত্যু বাদে সকল রোগের মহৌষধ’। ভেষজ গুণ ও বাজারে ভালো দাম থাকায় বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে কালিজিরা চাষ Read more

0 comments on “লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ও চাল সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ