Sunday, 22 November, 2026

খামারিদের উন্নয়নে এসিআই এনিমেল হেলথ


এসিআই এনিমেল হেলথ-এর ক্যাটেল পোর্টফলিও প্রধান ও মার্কেটিং ম্যানেজার ডা. মোঃ ফয়সাল ফেরদৌস তাদের কর্মকাণ্ড এবং সেবাসমূহ সমূহের ব্যাপারে মতবিনিময় করেন। তিনি বলেন, খামারিদের উন্নয়নে এসিআই এনিমেল হেলথ সবসময় এক ধাপ এগিয়ে। উন্নত বিশ্বের সর্বশেষ প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একদল চৌকষ কারিগরি বিশেষজ্ঞের মাধ্যমে খামারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সব সময় তারা সচেষ্ট থাকে।

শনিবার (১০ ডিসেম্বর ২০২২) বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS)-এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে অ্যাওয়ার্ড প্রদান, সেমিনার এবং প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ৫ম বারের মতো এই মেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটি আয়োজন করে। মেলায় গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনিমেল হেলথ কোম্পানি এসিআই এনিমেল হেলথ।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

মেলায় আগত দর্শনার্থীদের নিকট এসিআই তাদের পণ্য ও সেবা সমূহ প্রদর্শন করে।

ষ্টলে পোল্ট্রি ও ডেয়রী খামারিদের এ টু জেড সলিউশন প্রদর্শন করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি, ভ্যাকসিনেশন, পেট এনিমেল ও পেট বার্ড কেয়ার সলিউশন সহ তাদের সকল পণ্যের ডিসপ্লে যা আগতদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

মেলায় রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ডীন এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, BLS-এর সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম, রাবির উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম এবং প্রফেসর ড. মো. হুমায়ূন কবীর, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.নাথু রাম সরকার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ওমর ফারুক, ইয়ন গ্রুপ অব ইন্ড্রস্টিজ-এর ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এবিএ মেসবাহ উদ-দৌলা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, কাজী ফার্মস লিমিটেডের জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ প্রমুখ অতিথিবৃন্দ এসিআই স্টলের পণ্য সমূহ সম্পর্কে পরিদর্শন এবং মত বিনিময় করেন।

0 comments on “খামারিদের উন্নয়নে এসিআই এনিমেল হেলথ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ