Sunday, 22 February, 2026

বাজার নিয়ন্ত্রণে না আসলে পিঁয়াজ আমদানিতে বাধ্য হবো : কৃষিমন্ত্রী


আন্তর্জাতিক বাজারে পিঁয়াজের দাম কম। দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে। পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। পিয়াজের দাম ৮০ টাকা কেজি কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

রবিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘পিঁয়াজের বাজার যারা সিন্ডিকেট করছে, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। এরপরও বাজার নিয়ন্ত্রণে না আসলে শিগগিরই পিঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার।’

ড. রাজ্জাক বলেন, ‘আরও ৪/৫ দিন বাজার পর্যবেক্ষণ করে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণে না আসলে আমদানি করতে বাধ্য হবো। সরকার চায় না কৃষকের ক্ষতি হোক। এ নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। সেটা সিরিয়াসলি দেখা হচ্ছে। আলু নিয়ে সমস্যা হবে না।’

আরো পড়ুন
আমের মুকুল ঝরা রোধে করণীয়
আমের মুকুল ঝরা রোধে করনীয়

আমের ফলন বৃদ্ধিতে মুকুল টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুকুল ঝরা মূলত আবহাওয়া, পুষ্টির অভাব, রোগ এবং পোকার আক্রমণের কারণে Read more

সিন্ডিকেটের কারসাজিতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার
সিন্ডিকেটের কারসাজিতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার

চেনা বাজার, চেনা দোকানদার—তবুও যেন সবকিছুই অচেনা। পবিত্র রমজান মাস সংযমের বার্তা নিয়ে এলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে এর উল্টো চিত্র Read more

0 comments on “বাজার নিয়ন্ত্রণে না আসলে পিঁয়াজ আমদানিতে বাধ্য হবো : কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ