Wednesday, 18 March, 2026

বাউরেস কর্তৃক গবেষণা অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) গবেষণা অনুদান প্রাপ্তদের মাঝে অ্যাওয়ার্ড পত্র প্রদান করা হয়েছে।

রবিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

বাউরেসের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হাদি নূর আলী খান এর সভাপতিত্বে বিভিন্ন গবেষণা প্রকল্পের পিআইসহ আমন্ত্রিত অতিথিগণ সভায় যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

এবছর ১৩৩ জন শিক্ষকের গবেষণা প্রকল্পকে বাউরেস অনুদান দিয়েছে। এছাড়া বাকৃবি উপাচার্য সম্প্রতি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড- চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় বাউরেস এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

0 comments on “বাউরেস কর্তৃক গবেষণা অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ