Wednesday, 18 March, 2026

ফুড এন্ড এগ্রিকালচার অরগানাইজেশন (FAO) ৩৬তম আঞ্চলিক সম্মেলনে আয়োজক বাংলাদেশ: কৃষিমন্ত্রী


Agriculture minister a razzak

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ২০২২ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। ১৯৭৩ সালে  খাদ্য ও কৃষি সংস্থাতে (FAO) যোগদানের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই সম্মান পেয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্য হলেও এখন পর্যন্ত কোন সম্মেলন বাংলাদেশে হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এবং স্বাধীনতার পঞ্চাশতম বছরের প্রাক্কালে এই অর্জন দেশের জন্য বিরাট গর্বের ও সম্মানের।

মন্ত্রী শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের খাদ্য  ও কৃষি সংস্থার  (এফএও) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে এসব কথা বলেন। এ সময় কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, খাদ্যসচিব ড.  মোছাম্মৎ নাজমানারা খানুম এবং এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন  উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

0 comments on “ফুড এন্ড এগ্রিকালচার অরগানাইজেশন (FAO) ৩৬তম আঞ্চলিক সম্মেলনে আয়োজক বাংলাদেশ: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ