Sunday, 05 April, 2026

তিন দিনে আলু আমদানী ৭৭ টন


আলুর বাজার দর

স্থানীয় বাজারে দাম কমাতে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এই সিদ্ধান্তের পর গত তিন দিনে দেশে মোট ৭৭ টন পণ্য আমদানি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রাণালয়।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার ১.০৭ লাখ টন আলু আমদানির অনুমতি দিলেও এখন পর্যন্ত আমদানি হয়েছে মাত্র ৭৭ টন।

গত সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী আমদানিকারকদের আলু আমদানির অনুমতি চেয়ে আবেদন করতে বলে।

আরো পড়ুন
পাহাড়ি অঞ্চলের ধারণা ভেঙে সমতলে চায়ের বিপ্লব: কাপাসিয়ায় অভাবনীয় সাফল্য
পাহাড়ি অঞ্চলের ধারণা ভেঙে সমতলে চায়ের বিপ্লব: কাপাসিয়ায় অভাবনীয় সাফল্য

চা চাষ মানেই পাহাড়—দীর্ঘদিনের এই প্রচলিত ধারণা বদলে দিচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি অগ্রগামী উদ্যোগ। সিলেটের পাহাড়ি অঞ্চলের বাইরেও বাংলাদেশের Read more

জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মৎস্য প্রতিমন্ত্রী
জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার Read more

একই দিনে, মন্ত্রণালয় জেলা প্রশাসকদের ১লা নভেম্বর থেকে হিমাগারে সরকার নির্ধারিত ২৬-২৭ টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে নির্দেশনাও দেয়।

সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা কেজি নির্ধারণ করেন ১৪ সেপ্টেম্বর।

তবে এ সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।

0 comments on “তিন দিনে আলু আমদানী ৭৭ টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ