Thursday, 26 November, 2026

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর আগেই মারা গেল গরুটি


খর্বাকৃতির গরু

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর আগেই মারা গেল গরুটি নাম রাণী উচ্চতা ২০ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি।

বৃহস্পতিবার দুপুর ২টার পর রাণীর মৃত্যুর সংবাদ সাভার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় নিশ্চিত করার পরপর প্রতিষ্ঠানটির মালিক মৃত্যুর সংবাদটিকে ‘গুজব’ বলে দাবি করেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অপেক্ষায় থাকা সাভারের ‘রাণী’ নামের ২০ ইঞ্চি উচ্চতা ও ২৬ কেজি ওজনের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে জানিয়েছে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিডেট কর্তৃপক্ষ।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেসবুক পেজে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুজতাবা আবুল আহাদ রাণীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে পোস্ট দেন।

নির্বাহী পরিচালক মুজতাবা আবুল আহাদ লিখেন, পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে বাংলাদেশের হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়ার আগেই মারা গেল শিকড় এগ্রোর ‘রাণী’। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তৃতীয় ইমেইলের উত্তর দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে তাদের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা শিকড় এগ্রোর সাভার শাখায় যান।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে রাণীর মৃত্যুর কথা জানানো হয়েছে বলেও তিনি পোস্টে উল্লেখ করেছেন।

0 comments on “গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর আগেই মারা গেল গরুটি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ