Saturday, 25 July, 2026

খেজুরের খাঁটি গুড় চিনবেন কেমন করে ?


খেজুরের গুড়

খেজুর গুড় এক ধরনের গুড় যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালিগুড়ে পরিণত করা হয়। ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানাগুড়, পাটালি, চিটাগুড় ইত্যাদি ভাগে ভাগে ভাগ করা যায়।

চিনির বিকল্প হিসেবে সারাবছরই গুড়ের চাহিদা। গুড়ে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন। বাজারে খাঁটি গুড়ের পাশাপাশি ভেজাল গুড়ও রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চিনি ও রঙ মিশিয়ে তৈরি করে ভেজাল খেজুরের গুড়। বাজারে বিক্রি করে সেই ভেজাল খেজুরের গুড়।

খেজুরের খাঁটি গুড় চিনবেন কেমন করে ?

আরো পড়ুন
পটুয়াখালীতে দেশের প্রথম নিবন্ধিত সাপের খামার: কোটি টাকার অ্যান্টিভেনম আমদানির বিকল্প

বাংলাদেশে প্রতি বছর বিষধর সাপের ছোবলে হাজারো মানুষের মৃত্যু হয়, আর এই প্রাণঘাতী দংশনের চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টিভেনম’ সংগ্রহের জন্য প্রতি Read more

বাংলাদেশ কৃষি ব্যাংকের বড় পদক্ষেপ: ৭ লাখের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ মওকুফ
Bangladesh Krishi Bank (BKB)

সরকারি ঋণ মওকুফ কর্মসূচির আওতায় ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকার Read more

১. খাঁটি গুড় নরম হবে। শক্ত ধরনের হলে বুজতে হবে ভেজাল আছে।

২. গুড়ের টুকরো একটু ভেঙে মুখে দিন। চিনির মতো স্বাদ বা তিতকুটে স্বাদ হলে তা খাঁটি নয়।

৩. গুড়ে কৃত্রিমভাবে চিনি মেশানো হলে সেটা দেখতে চকচকে কিংবা স্ফটিকের মতো সাদাটে হয়।

৪. গুড় সাধারণত গাঢ় বাদামি রঙের হয়। হালকা ধরনের রঙ বা হলদে রঙ হলে সেটি কিনবেন না। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

৫. এক গ্লাস পানিতে গুড়ের টুকরো ফেলুন। ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে সেটাতে ভেজাল রয়েছে।

0 comments on “খেজুরের খাঁটি গুড় চিনবেন কেমন করে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ