Thursday, 19 November, 2026

কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে আঁশ যুক্ত সুতা


কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে আঁশ যুক্ত সুতা। দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে প্রস্তুত করা হচ্ছে সুতা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের দুই তরুণ উদ্যোক্তা ইতিমধ্যেই তৈরী সুতার মজুদ শুরু করছেন।

তরুণ উদ্যোক্তারা হলেন দুই বন্ধু সাইফুল ইসলাম ও আবু সাঈদ। তারা দেশি প্রযুক্তিতে তৈরি মেশিন দিয়ে কলা গাছের খোলস ছাড়িয়ে এ সুতা তৈরি করছেন। তারা বগুড়া থেকে এই মেশিন কিনে এনে পাটাচোরা গ্রামে বসান। সপ্তাহ খানেক ধরে কলাগাছ দিয়ে সুতা তৈরি করছেন তারা।

জানা গেছে, গ্রামের মাঠসহ বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে প্রতিদিন ১৫-২০কেজি করে সুতা তৈরি করছেন। কলাগাছের দুই দিকের অংশ কেটে ফেলে খোলস বের করে মেশিনে দিলে অপর দিক থেকে বের হয়ে আসছে আঁশ যুক্ত সুতা। এই সুতা রোদে শুকানো হচ্ছে। শুকানোর পর তার রং সোনালী হয়ে যাচ্ছে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

সাঈদ ও সাইফুল জানান, লাভের আশায় দুই বন্ধু মিলে বগুড়া থেকে মেশিন কিনে এনে সুতা তৈরি করা শুরু করেছি। তবে বাজার দর নিয়ে শঙ্কিত তারা। সুতার নির্দিষ্ট কোনো বাজার দর নেই। ক্রেতারা যে দাম বেঁধে দিচ্ছেন সেই দামেই সুতা বিক্রি করতে হচ্ছে। তাদের বেঁধে দেওয়া দামে সামান্য লাভ হলেও টিকে থাকা কঠিন।

তারা বলেন, কলাগাছের বজ্য গুলো জৈব সার হিসেবে ব্যবহারের জন্য আলাদা করে রাখা হচ্ছে। সেই সাথে কলা গাছের পানিও বিক্রি হবে বলে সেগুলো আলাদা করে সংরক্ষণ করছি। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, বিদেশি ক্রেতারা এই সুতা বাংলাদেশ থেকে কিনছে কিন্তু এর ন্যায দাম কতো আমরা জানতে পারছি না। বাজার দর ভালো পেলে আমরা মেশিন আরো একটি নিয়ে আসবো।

কলাগাছ দিয়ে তৈরিকৃত সুতার বাজার দর ঠিক করা, পরিত্যাক্ত বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহারের উপযোগী করা। স্বল্প সুদে এসব তরুণ উদ্যাক্তাদের ঋণের ব্যবস্থা করা হলে সম্ভাবনাময় শিল্প হিসেবে এটি গড়ে উঠবে। সেই সাথে বিদেশে সুতা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

0 comments on “কলাগাছ দিয়ে তৈরি হচ্ছে আঁশ যুক্ত সুতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ