Friday, 10 April, 2026

ঠাকুরগাঁওয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন


ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে রোপা আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) কাশিপুর এলাকায় রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও চারা রোপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম প্রমুখ।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক ও অন্য অতিথিবৃন্দ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত কৃষকদের এই পদ্ধতিতে রোপা আমনসহ সকল ধানের চারা রোপণের জন্য উৎসাহিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই দেশ ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে তাই আমাদেরকেও কৃষিতে এগিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত অল্প সময়ে ধানের চারা রোপণ করা সম্ভব। তাছাড়াও খরচ অনেক কম এবং লোকবল খুব কম প্রয়োজন। আর এই পদ্ধতিতে ধান রোপণ করলে ধানের ফলনও অনেক ভালো হয়।

0 comments on “ঠাকুরগাঁওয়ে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ