Sunday, 01 March, 2026

কলাপাড়ায় ধান কাটতে শ্রমিক সংকট


পটুয়াখালীর কলাপাড়ায় করোনার বিস্তার রোধে লকডাউনে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে তীব্র রোদে পাকা ধান ক্ষেতেই ঝড়ে পড়ার আশংকা করছেস কৃষকরা।

কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া অনুকূলে ছিল না। পুরো মৌসুম জুড়ে পুকুর, খাল-বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। প্রচন্ড তাপদাহে কিছু কিছু জায়গার বোরো ক্ষেতে চিটা হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়াও ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে।

কৃষক মাহাতার মৃধা বলেন, ‘এখন ক্ষেত ভরা ধান। কিন্তু করোনার জন্য শ্রমিক পাচ্ছি না। যাদের পাচ্ছি তাদের বেশি মূল্য দিতে হচ্ছে।’

আরো পড়ুন
১২ লক্ষ ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। সুদসহ ১০ হাজার টাকা Read more

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর এ ব্লিচিং পাউডার
'ডিসইনফেক্ট্যান্ট' বা জীবাণুনাশক

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর প্রস্তুতিতে ব্লিচিং পাউডার একটি অপরিহার্য উপাদান। এটি মূলত একটি শক্তিশালী জীবাণুনাশক, যা পানির Read more

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল মান্নান বলেন, ‘এ উপজেলায় পাঁচটি ধান কাটার মেশিন বরাদ্ধ পেয়েছি। যেসব স্থানে শ্রমিক সংকট দেখা দিবে, সেখানে মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করা হবে।’

0 comments on “কলাপাড়ায় ধান কাটতে শ্রমিক সংকট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ